মাহমুদ হাসানের নীল খাতা – মনের জোট খোলার গল্প

মাহমুদ হাসানের নীল খাতা –  মনের জোট খোলার গল্প

মানুষের মন এক বিশাল সমুদ্রের মতো যাঁর মাঝে শান্ত জলের পাশাপাশি তীব্র ঢেউও থাকে। এই ‘নীল খাম’ কোনো নিছক গল্পের বই নয়; এটি আমাদের দৈনন্দিন যাপিত জীবনের সেই সব ঢেউ সামাল দেওয়ার এক মনস্তাত্ত্বিক দলিল। বইটিতে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (CBT) বা ডায়ালেক্টিক্যাল বিহেভিয়ারাল থেরাপি (DBT)-এর জটিল বৈজ্ঞানিক তত্ত্বগুলোকে আমি চেষ্টা করেছি খুব সহজ গদ্য আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে। এখানে আছে অকারণে মন খারাপ হওয়া থেকে নিজেকে সামলে নেওয়ার উপায়, রাগের বশে এমন কিছু করে ফেলা যা থেকে পরে অনুশোচনা হয় তার থেকে মুক্তির উপায়, প্রোডাক্টিভিটি কমার বা মানসিক ক্লান্তি থেকে বেরিয়ে আসার উপায় এবং নিজেকে নিয়ে ভালো থাকার কিছু সহজ কিন্তু কার্যকরী কৌশল।

আমি বিশ্বাস করি, ভালো থাকার বিষয়টা ভাগ্যের কোনো ব্যাপার নয়, এটি অনেকটা চর্চার বিষয়; একটা অভ্যাসের মতো, যা প্রতিনিয়ত আমাদের তৈরি করতে হয়। আমাদের পারিপার্শ্বিক অবস্থা অনেক সময় আমাদের প্রতিকূলে থাকলেও, নিজেদের মনস্তাত্ত্বিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভালো থাকার সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে তুলতে পারি। এই বইটিতে সেই চর্চাগুলোই খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *